তান্দুরি চিকেন কাটলেট

প্রকাশ: 16 March 2026 । 16:25 | আপডেট: 16 March 2026 । 16:25

আরএইচবি নিউজ ডেস্কঃ-

উপকরণ:-

বোনলেস চিকেন ২ কাপ
সেদ্ধ আলু ২-৩টি
ডিম ২টি
দই ৩-৪ টেবিল চামচ
আদাও রসুন বাটা ১ চা চামচ
তান্দুরি মসলা ২ টেবিল চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
গরম মসলা আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
লেবুর রস বা ভিনেগার ১ টেবিল চামচ
ধনেপাতা মিহি করে কাটা ২ টেবিল চামচ
কাঁচামরিচ ১ টেবিল চামচ
তেল প্রয়োজনমতো
লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি:-

প্রথমে চিকেন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাংসের সঙ্গে সব মসলা মিশিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করুন। ম্যারিনেট করা মাংস মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা হতে দিন এবং ছোট টুকরোতে ঝুরি করে নিন।

একটি বড় পাত্রে চটকানো আলু ও রান্না করা চিকেনের টুকরোগুলো নিন। এতে ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখান। মিশ্রণ থেকে গোল বা লম্বাটে কাটলেটের আকার তৈরি করুন।

প্রতিটি কাটলেট প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে নিন এবং এরপর ব্রেড ক্রাম্বসে ভালো করে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো সোনালি ও মুচমুচে ভেজে নিন। ভাজা কাটলেট চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!