বাংলাদেশকে উন্নয়নমূলক কাজে সহায়তা অব্যাহত..

প্রকাশ: 16 March 2026 । 11:54 | আপডেট: 16 March 2026 । 11:54

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। তারা বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন এবং চলমান প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট জন জুট, বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর ডিরেক্টর ইমাদ নাজিব আয়েদ ফাখৌরি, বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার ড. গেইল এইচ. মার্টিন, আইএফসি ম্যানেজার উইলফ্রেড তামেগন এবং সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ. মাহবুব।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

গভর্নর মোস্তাকুর রহমান চলমান প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি দেশের আর্থিক খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশ্বব্যাংকের প্রতিনিধি দলও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাদের আগ্রহ ও ইতিবাচক মনোভাব প্রকাশ করে। এ সময় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!