মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন” জাগ্রত মির্জাগঞ্জ”..

প্রকাশ: 15 March 2026 । 23:32 | আপডেট: 15 March 2026 । 23:35

উত্তম গোলদার, ষ্টাফ করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জের সামাজিক ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “জাগ্রত মির্জাগঞ্জ” এর কার্যনির্বাহী কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ শনিবার ঢাকার শাদী মহল পার্টি সেন্টারে নতুন কমিটি নির্বাচন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সকলের উপস্থিতিতে ও সর্বসম্মতক্রমে মোঃ সাইফুল ইসলাম খান( বাপ্পি) কে সভাপতি ও মোঃ ফোরকান আলমকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ( আংশিক)নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ডা. এইচ. এম. আব্দুর রাজ্জাক রাজ।

কমিটির অন্য সদস্যারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন রাজ্জাক, যুগ্ন-সম্পাদক মো: শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: শিপন হাওলাদার,সহ-সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর হাওলাদার,মোঃ ইয়াসির আরাফাত তানিম,দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদকমোঃ আরিফ মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হাসান শিকদার,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সালামাতুল্লাহ সালেহী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মিরাজুল ইসলাম মিরাজ,যুব ও মহিলা বিষয়ক সম্পাদক আফসানা খানম মনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হোসেন খান ও কার্যকরী সদস্য মো: লোকমান মৃধা।

আগামী ২০ কার্যদিবসের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়। এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগ্রত মির্জাগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ইব্রাহীম শিকদার জামালী ও সাইফুল ইসলাম সবুজসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০১১ সালে “জাগ্রত মির্জাগঞ্জ” সংগঠনটি
প্রতিষ্ঠার পর থেকে সামাজিক ও স্বেচ্ছাসেবী হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!