সংবাদ শিরোনাম
আত্রাইয়ে মাদকসহ চিহ্নিত কারবারি গ্রেফতার গাইবান্ধায় নদে ভিজিএফর ৪৬৭ বস্তা চালসহ ২ নৌকা ডুবি জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে সিলেট বিভাগে সেরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক... রাণীনগরে বজ্রপাতে দাদা-নাতির মৃত্যু, এলাকায় শোক ঝালকাঠি কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের গোবিন্দগঞ্জে ২ কোটি ৫৯ লক্ষ টাকার তপসিয়া খাল খননের কাজ ১০ লক্ষ টাকা ব্যয়ে চুক্তিতে ভেকু দ্বারা খননে... শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ২১৩ ভায়াল রেবিস ভ্যাকসিন হস্তান্তর শ্রীমঙ্গলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের শীর্ষ নেতৃত্বে আলোচনায় মোহাম্মদ আল আমিন

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি..

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ । ১৪:৩৬ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ । ১৪:৩৬

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ভোটের কালি মোছার আগেই নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (শনিবার, ১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করার পর বক্তব্য দেয়ার সময় এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মধ্যে দিয়ে দেশকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার, যেন কোনো ফ্যাসিবাদ মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।’

এর আগে, সকালে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সরকারের নির্বাচনি অঙ্গীকারগুলো বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এ পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ধর্মীয় সেবককে মাসিক ভাতার আওতায় আনা হয়েছে।

সম্মানি ভাতা প্রদানপর্ব শেষে বাটন প্রেস করে অন্যান্য ধর্মীয় গুরুদের মাসিক সম্মানির অর্থ ব্যাংকের ইএফটির মাধ্যমে প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই কার্যক্রমে ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইতকে মাসিক সম্মানি প্রদান করা হবে।

এছাড়া ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও এ সুবিধার অন্তর্ভুক্ত হয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!