দুমকীতে ইউপি নির্বাচনে একটিতে আওয়ামী..
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ । ১৯:৪৫ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ । ১৯:৪৫
মোঃ জসীম উদ্দিন দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকী তে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর লেবুখালী ইউনিয়ন আ’লীগ মনোনীত প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম তুহিন( নৌকা) ৪২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ জহিরুল ইসলাম (ঘোড়া) ১৬৩০ ভোট পেয়েছেন।
৫নং শ্রীরামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আজাহার আলী মৃধা ( আনারস) ৭৩৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মোঃ আমিনুল ইসলাম সালাম ( নৌকা) পেয়েছেন ৪০৮৩ ভোট। উল্লেখ্য ১৭ জুলাই সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.