আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ..

প্রকাশ: 12 March 2026 । 16:25 | আপডেট: 12 March 2026 । 16:25

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ

নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসব উদ্‌যাপন করতে গিয়ে বাংলা মদ পান করে চার যুবক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ডুবাই এলাকার নদীর ধারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হোলি উৎসব উপলক্ষে কয়েকজন যুবক নদীর ধারে আড্ডা দিতে গিয়ে নিজেদের তৈরি বাংলা মদ পান করেন। কিছুক্ষণ পরই অনিক (১৮), পিয়াস (২১), মিলন (২৫) ও নাঈম (২৩) অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে নাঈম (২৩) মারা যান। অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!