রাজধানীর যেসব এলাকায় ডেঙ্গু রোগী..

প্রকাশ: 18 July 2023 । 19:28 | আপডেট: 18 July 2023 । 19:28

শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার (১৭ জুলাই) পর্যন্ত সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।

১৮ জুলাই, এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা।

তিনি বলেন, এ বছর ১৭ জুলাই পর্যন্ত ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৯৭ জন। অন্যান্য বিভাগে ৭ হাজার ৭৭০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত ১৮ থেকে ৪০ বছর বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকা শহরে এসব রোগীর সংখ্যা ৭ হাজার ৯৩ জন। ঢাকার বাইরে ৪ হাজার ১২০ জন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর এবং সবুজবাগ থেকে সবচেয়ে বেশি রোগী এসেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবচেয়ে বেশি রোগী এসেছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও এবং বাড্ডা থেকে।

ডা. রাশেদা সুলতানা জানান, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সব হাসপাতালেই পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট দেওয়া আছে। প্রয়োজন হলে রোগ নিয়ন্ত্রণ শাখা ব্যবস্থা নেবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!