হরমুজ প্রণালীতে ইরানের মাইন স্থাপন..
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ । ১৪:০৩ | আপডেট: ১১ মার্চ ২০২৬ । ১৪:০৩
অনলাইন ডেস্ক
জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে ইরানের মাইন স্থাপনের খবরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাদের ধারণা ইরান এখনো সেখান মাইন স্থাপন করেনি। যদি করে থাকেও তাহলে এগুলো এখনই সরাতে হবে। নয়ত ইরানের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যা আগে কেউ কখনো দেখেনি।
বাংলাদেশ সময় আজ বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “যদি ইরান হরমুজে কোনো মাইন স্থাপন করে থাকে, যদিও আমরা এমন কিছু করার খবর পাইনি, আমরা চাই ইরানকে এসব মাইন এ মুহূর্তে অপসারণ করতে হবে।”
“যদি কোনো কারণে মাইন স্থাপন হয়ে থাকে এবং এগুলো এখনই অপসারণ না করা হয়, ইরানের ওপর এমন সামরিক ব্যবস্থা নেওয়া হবে যা আগে কখনো দেখা যায়নি।”
“যদি তারা মাইনগুলো অপসারণ করে থাকে, তাহলে এটি হবে সঠিক পথে নেওয়া বিশাল বড় পদক্ষেপ।”
ট্রাম্প আরও বলেছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা ও প্রযুক্তি ব্যবহার করা হয়, হরমুজে মাইন স্থাপনের চেষ্টা করা হলে সেগুলো ব্যবহার করা হবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.