বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে থাকছে ফ্রি..
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ । ১৩:৪৪ | আপডেট: ১১ মার্চ ২০২৬ । ১৩:৪৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
রমজান মাসে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের জন্য বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা করেছে বিসিবি।
বিসিবি সূত্র জানিয়েছে, রোজা রেখে যারা গ্যালারিতে বসে দীর্ঘ সময় খেলা দেখবেন, তাদের সুবিধার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়ামের বিভিন্ন নির্দিষ্ট স্থানে পানির পয়েন্ট স্থাপন করা হবে, যাতে দর্শকরা সহজেই বিনামূল্যে পানির সুবিধা নিতে পারেন।
বুধবার (১১ মার্চ) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
রমজান চলাকালীন সময়ে অনুষ্ঠিত হওয়ায় বিকেলের দিকে ইফতারের আগ পর্যন্ত মাঠে উপস্থিত দর্শকদের জন্য এই পানির ব্যবস্থা বাড়তি স্বস্তি এনে দেবে বলে মনে করছে বিসিবি।
শুধু পানির ব্যবস্থা নয়, দর্শকদের মাঠে টানতে টিকিটের দামও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, আর সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ২০০০ টাকা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.