আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস..
প্রকাশ: 10 March 2026 । 19:44 | আপডেট: 10 March 2026 । 19:44
মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ রেজাউল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউল ইসলাম।
এ সময় বক্তারা দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আগাম প্রস্তুতি গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.