আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস..

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ । ১৯:৩৩ | আপডেট: ১০ মার্চ ২০২৬ । ১৯:৩৩

জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহড়া অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ঈসা, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক খোকন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ সেলিম হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!