শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস..

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ । ১৮:৫৪ | আপডেট: ১০ মার্চ ২০২৬ । ১৮:৫৪

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে উপজেলা পরিষদ মাঠে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোলায়মান আহমদের নেতৃত্বে অগ্নিকাণ্ড ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!