বাংলাদেশকে বদলে দেবে ফ্যামিলি কার্ড..

প্রকাশ: 10 March 2026 । 16:27 | আপডেট: 10 March 2026 । 16:27

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, ‘দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরাসরি সহায়তার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীর বাংলাদেশকে বদলে দেবে এই ফ্যামিলি কার্ড। ঈদের আগে কৃষি কার্ড ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্যও রয়েছে কার্ড। সরকারের নির্বাচন অঙ্গীকারনামায় ৩১ দফা বাস্তবায়নে এটি অন্যতম পদক্ষেপ।

আমাদের সময় দিন, সামনে আরো চমক আসবে।’

মঙ্গলবার (১০ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, ‘দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরাসরি সহায়তার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী বাংলাদেশকে বদলে দেবে এই ফ্যামিলি কার্ড। ঈদের আগে কৃষি কার্ড ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য রয়েছে কার্ড। বর্তমান সরকারের নির্বাচন অঙ্গীকারনামায় ৩১ দফা বাস্তবায়নে এটি অন্যতম পদক্ষেপ। আমাদের সময় দিন, সামনে আরো চমক আসবে। সরকারের সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের পদক্ষেপ দেশের জনকল্যাণমূলক প্রচেষ্টাকে গতিশীল করছে।

স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করেন। তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীরা স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও আর্থিক সহায়তা পাবে, যা তাদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য সহায়তা হিসেবে প্রমাণিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খালেদ হোসেন মাহবুব, মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৩, জনাব শাহ মো. আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, এম এ খালেক পিএসসি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য। সভাপতিত্ব করেন শারমিন আক্তার জাহান, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া।

ফ্যামিলি কার্ডপ্রাপ্ত এক নারী ইয়াসমিন উপকারভোগী বলেন, ‘আমরা গরিব মানুষ। এই কার্ডের মাধ্যমে যে সহায়তা পাব, তা আমাদের সংসারের জন্য অনেক উপকারে আসবে। এতে আমার ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে কিছুটা হলেও সহযোগিতা হবে।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!