উন্নত সেবা নিয়ে চালু হচ্ছে..
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ । ১৫:৫৬ | আপডেট: ১০ মার্চ ২০২৬ । ১৫:৫৬
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
লিফট স্থাপনের কাজ শেষ হওয়ার আগেই পিরোজপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতাল সীমিত পরিসরে চালু করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি জানান, আগামী ২ মাসের মধ্যে হাসপাতালটির চারটি ফ্লোর স্বাস্থ্যসেবা কার্যক্রমের জন্য চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘হাসপাতালের লিফট স্থাপনে কিছুটা সময় লাগছে। এটি আগামী আগস্ট মাসে আসার সম্ভাবনা রয়েছে। তবে লিফটের জন্য অপেক্ষা না করে হাসপাতালের চারটি ফ্লোর দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা চলমান রয়েছে। সর্বোচ্চ মে মাসের মধ্যে হাসপাতালটির কার্যক্রম শুরু করা হবে।’
তিনি আরো বলেন, ‘দেশের প্রায় সব হাসপাতালেই চিকিৎসকের স্বল্পতা রয়েছে। তবু প্রয়োজন অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যেসব চিকিৎসা যন্ত্রপাতিতে সমস্যা রয়েছে, সেগুলো মেরামত বা স্থানান্তরের ব্যবস্থা করা হবে।’ এর ফলে অল্প সময়ের মধ্যেই হাসপাতালের সেবার মান আগের তুলনায় উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী পিরোজপুর জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমতসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.