জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে..

প্রকাশ: 9 March 2026 । 16:18 | আপডেট: 9 March 2026 । 16:18

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমাদের অভিযান সফল হয়েছে। অভিযানে কয়েকজনকে আটক করার পাশাপাশি কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর দুইটার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘জঙ্গল সলিমপুরে আজ থেকে দুটি ক্যাম্প থাকবে— একটি পুলিশের এবং অন্যটি র‌্যাবের।’

অভিযান এখনো চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কতজন আটক হয়েছে এবং কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, তা অভিযান শেষে বলা যাবে।’

এর আগে এদিন ভোর ছয়টা থেকে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের প্রায় তিন হাজার সদস্য জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান শুরু করেন। অভিযানের সময় প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে, যাতে কেউ পালিয়ে যেতে না পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!