গোবিন্দগঞ্জে ৩টি সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন..

প্রকাশ: ৮ মার্চ ২০২৬ । ১৯:০৩ | আপডেট: ৮ মার্চ ২০২৬ । ১৯:০৩

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় ২ কোটি ৭৪ টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকালে উপজেলার হরিরামপুর ও কোচাশহর ইউনিয়নে এ সড়কগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল রহমান চৌধুরী ডিউক, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, বিএনপি নেতা জিল্লু রহমান, ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহারুল ইসলাম, সদস্য সচিব বিমান শাহ প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!