শাহজলাল থেকে ৯ দিনে ৩০০..
প্রকাশ: ৮ মার্চ ২০২৬ । ১৭:৩৫ | আপডেট: ৮ মার্চ ২০২৬ । ১৭:৩৫
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
যুদ্ধাবস্থার কারণে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ।
আজ রোববার (৮ মার্চ) দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী আরও ৩৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ৯ দিনে মোট ৩০০টি ফ্লাইট বাতিল হলো।
সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজা, দুবাই, দোহা; কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িক স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুটগুলোয় ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। এ ছয়টি রুট ছাড়া বিমানের মধ্যপ্রাচ্যগামী জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাটের ফ্লাইট চালু আছে।
রোববার বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কুয়েতের ২টি, কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ২টি, গালফ এয়ারের ২টি ও সৌদিয়া এয়ারলাইনসের ২টি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.