হাসপাতালের বেডে ছারপোকা, তেলাপোকা দেখে..

প্রকাশ: 8 March 2026 । 15:59 | আপডেট: 8 March 2026 । 15:59

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

হঠাৎ করে জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরদার এবং প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রোববার (৮ মার্চ) সকালে, রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময়, হাসপাতালের নানা অনিয়ম তার চোখে পড়ে।

জাতীয় মানসিক হাসপাতালে নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা, অস্বাস্থ্যকর পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।

এ সময়, স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে লিডারশীপ সঙ্কট রয়েছে। সেই সাথে অব্যবস্থাপনাও আছে। তবে,দ্রুত সমস্যাগুলো সমাধান করা হবে বলে জানিয়েছেন মো. সাখাওয়াত হোসেন। বলেন, এ হাসপাতালকে অন্য সকল হাসপাতালের চাইতে আরেকটু বেশি মানবিক হতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!