নওগাঁর নওহাটায় বাসের ধাক্কায় মোটরসাইকেল..
প্রকাশ: ৭ মার্চ ২০২৬ । ১৫:২১ | আপডেট: ৭ মার্চ ২০২৬ । ১৫:২১
মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ
নওগাঁর নওহাটা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। ধাক্কার তীব্রতায় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.