ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ জনের..
প্রকাশ: 17 July 2023 । 19:42 | আপডেট: 17 July 2023 । 19:42
মোঃ বিপুল পারভেজ মিরাজ স্টাফ করেসপন্ডেন্ট
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৫৮৯ জন। এ সময় আট জন মারা গেছেন। এ বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এটি। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৪ জনের।
সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৪৯ জন ঢাকার। ৪৪৬ জন অন্যান্য বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ৪৪১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ৩৪৭ জন। বাকি ২ হাজার ৯৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২২ হাজার ৪৬৭ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৯১২ জন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.