গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক..
প্রকাশ: ৬ মার্চ ২০২৬ । ২০:১৪ | আপডেট: ৬ মার্চ ২০২৬ । ২০:১৪
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা
গাইবান্ধা সদর থানার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামস্থ কামারজানি বাজার থেকে জাল টাকা সহ রিয়াজুল ইসলাম (৪৩) নামে সিন্ডিকেটের এক সদস্যকে আটক করছে সদর থানা পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামস্থ কামারজানি বাজারে ৫ টি ১ হাজার টাকার জাল নোট রিয়াজুল ইসলামকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত রিয়াজুল ঝালকাঠি জেলার সদর থানার উত্তর বারুকাঠি গ্রামের হারুনুর রশিদ এর ছেলে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর সদস্য জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
তারা আরো জানায় যে আসন্ন ঈদকে কেন্দ্র করে জাল টাকার চক্র প্রতিরোধে গাইবান্ধা জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং নিয়মিত কাজ করে চলেছে। এই চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.