হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে..
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ । ১৯:২৫ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ । ১৯:২৫
সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।
কমিশনার আলমগীর বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী তার সমর্থকদের নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন। তার সঙ্গে ৭০ জনের মতো ইউটিউবার ছিল। তো প্রার্থী ছাড়া অন্য কেউ তো কেন্দ্রে ঢুকতে পারে না। তাই তাদের বের করে দিয়েছে পুলিশ। পরবর্তীতে কেন্দ্রের বাইরে তাকে কে বা কারা মারধর করেছে। জড়িতদের চিহ্নিত করে পুলিশকে মামলা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.