রাষ্ট্রদূত হচ্ছেন তিন সেনা কর্মকর্তা
প্রকাশ: ৫ মার্চ ২০২৬ । ১৫:৩৮ | আপডেট: ৫ মার্চ ২০২৬ । ১৫:৩৮
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তিনজন সেনা কর্মকর্তাকে তাদের চাকরি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।
বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
সেনা কর্মকর্তারা হলেন- সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।
জারিকৃত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এই তিন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.