নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন,..
প্রকাশ: ৫ মার্চ ২০২৬ । ১৫:১১ | আপডেট: ৫ মার্চ ২০২৬ । ১৫:১১
মোঃ ফিরোজ আহমেদ,আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ
নওগাঁর মান্দা উপজেলায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের পরিশ্রমে অধিকাংশ জমিতে ভালো ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসির ঝিলিক দেখা গেছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আলু তোলা ও বাজারজাত করার কাজে। অনেক কৃষক আশা করেছিলেন ভালো দামে আলু বিক্রি করে লাভবান হবেন। কিন্তু বাজারে আলুর দাম তুলনামূলক কম থাকায় তারা আশানুরূপ লাভ পাচ্ছেন না।
কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে। তবে বাজারে দাম কম হওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। ফলে বাম্পার ফলন হলেও কৃষকদের মনে কিছুটা হতাশা কাজ করছে।
কৃষি সংশ্লিষ্টরা জানান, মান্দায় প্রতিবছরই আলুর আবাদ বাড়ছে। এ বছরও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে এবং ফলনও ভালো হয়েছে। তবে ন্যায্য দাম পেলে কৃষকরা আরও উৎসাহিত হবেন। এদিকে কৃষকরা আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি ও সহযোগিতা কামনা করেছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.