দলীয় বিবেচনা নয়, বিশেষজ্ঞদের দিয়েই..
প্রকাশ: ৩ মার্চ ২০২৬ । ২৩:২৭ | আপডেট: ৩ মার্চ ২০২৬ । ২৩:২৭
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় বিবেচনা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করেছেন, উচ্চমানের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জনের কাজ সম্পন্ন করা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে পাঠ্যপুস্তক ও কারিকুলাম আরও উন্নত ও সময়োপযোগী করতে হবে।’ তিনি কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
ড. মিলন ঘোষণা করেন, মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণি) ‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা’ পাঠ্যবইটি সবার জন্য বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে এই বিষয়ে নিয়মিত মূল্যায়ন পরীক্ষাও নেওয়া হবে বলে তিনি জানান।
এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ এনসিটিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.