হযরত শাহজালাল বিমানবন্দরের ৫৪টি ফ্লাইট..

প্রকাশ: 1 March 2026 । 13:07 | আপডেট: 1 March 2026 । 13:07

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ইরান এবং ইসরায়েলের আকাশপথে উত্তেজনা ও হামলায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ফলে শনিবার বিকেল থেকে সেসব রুটে যেতে পারছে না বাংলাদেশের প্রবাসী যাত্রীরা।

নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার বিকেল থেকে আজ রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ইরানে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ, আবুধাবি, কাতারের দোহাসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এসব রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়ার মোট ৫৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!