জাতীয় সংসদে গতানুগতিক বিরোধী দল..
প্রকাশ: 1 March 2026 । 12:41 | আপডেট: 1 March 2026 । 12:41
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জাতীয় সংসদে জামায়াতে ইসলামী গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে না বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) জামায়াতের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, দেশের কোটি মানুষ গত ১৮ বছর যাবত আজকের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবো না। দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনগণের স্বার্থ বিরোধী যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে জামায়াত।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.