কালকিনিতে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্নার..
প্রকাশ: 14 July 2023 । 18:50 | আপডেট: 14 July 2023 । 18:50
রাজু আহম্মেদ, কালকিনি করেসপন্ডেন্ট, মাদারীপুর
দেশের ঐতিহ্যবাহি শুনামধন্য মিডিয়া দৈনিক যুগান্তর- যমুনা টিভির প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা সামাজিক সংগঠন দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ মাদারীপুরের কালকিনি উপজেলা শাখার আয়োজনে উক্ত কর্মসূচি পালন করা হয়। কালকিনি পৌর এলাকার কাষ্টগড় জামে মসজিদে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্নার শান্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ দোয়া-মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদ ঈমাম মাওলানা মোহাম্মদ নাজমুল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের কালকিনি উপজেলা প্রতিনিধি এইচ এম মিলন, স্বজন সমাবেশের সভাপতি মনঞ্জুর হাসান, সিনিয়র সদস্য রিপন তালুকদার, সাবেক কাউন্সিলর ছায়েম তালুকদার, মোঃ নাজমুল, জাকির হোসেন, কালকিনি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল ঘড়ামী প্রমুখ ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.