খুদে মডেলের পারিশ্রমিক ১ কোটি

প্রকাশ: 14 July 2023 । 14:24 | আপডেট: 14 July 2023 । 14:24

অনলাইন ডেস্ক

স্কুলে পড়ার বয়সেই কাড়ি কাড়ি অর্থ কামাই করছে খুদে মডেল সিতারা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ। সম্প্রতি একটি জুয়েলারি হাউসের বিজ্ঞাপনের জন্য ১ কোটি রুপি নিয়ে নতুন রেকর্ডও গড়েছে সে। তার নামেই লঞ্চ করেছে তাদের নতুন কালেকশন।

জি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে,জুয়েলারি হাউসের গয়নার নতুন কালেকশনের নাম ‘সিতারা কালেকশন’। সেই গয়নার কালেকশনের বিজ্ঞাপনের মডেলও শুট করেছে সিতারা।

জানা যায়, সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। মেয়ের এই সাফল্যে আনন্দে আত্মহারা সুপারস্টার বাবা ও অভিনেত্রী মা।

প্রসঙ্গত, সিতারা দক্ষিণের সুপারস্টার মহেশবাবু ও নব্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকরের মেয়ে। মেয়ের সাফল্যগাঁথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গর্বিত বাবা-মা। এই বয়সেই নামের মতোই তারকা বনে গেছে সিতারা।

 

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!