রামপালের কয়লা নিয়ে মোংলা বন্দরে..

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩ । ১৯:২৭ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ । ১৯:২৭

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছে এমভি পানাগিয়া কানালা। বৃহস্পতিবার (১৩ জুলাই) কয়লাবাহী এ জাহাজটি সকাল ১০টায় বন্দরে এসে ভিড়েছে।

দুপুর দুইটা থেকে জাহাজ থেকে এ কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হবে। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বিষয়টি  নিশ্চিত করেছেন।

খন্দকার রিয়াজুল হক বলেন, গত ২৬ জুন ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা। এরপর কয়লাবাহী এ জাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। দুপুর দুইটা থেকে জাহাজটি থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আমদানিকৃত কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হবে। বিদেশি জাহাজের খালাসকৃত কয়লা পরিবহন করে নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে।

এর আগে, গত ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি, ১০ জুন এমভি জে হ্যায়, ২৫ জুন এমভি বসুন্ধরা ইমপ্রেস জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!