রাজধানীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের..

প্রকাশ: ১২ জুলাই ২০২৩ । ১৫:৫৭ | আপডেট: ১২ জুলাই ২০২৩ । ১৫:৫৭

খাইরুজ্জামান শ্রাবণ বিশেষ প্রতিনিধি:-

রাজধানীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। এতে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

বুধবার (১২ জুলাই) দুপুর ৩টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে এই সমাবেশ শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে বক্তব্য রাখবেন।

এদিন দুপুরে সমাবেশ শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়। নেতাকর্মীরা বৃষ্টি অপেক্ষা করেই সমাবেশ স্থলে অবস্থান করছেন। আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে দলটির অনেক জ্যেষ্ঠ নেতা অংশ নিয়েছেন।

সমাবেশ শুরুর অনেক আগেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল প্রমুখ উপস্থিত হন। তারা অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি। আর সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

এর আগে, সকাল থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন। সমাবেশে আগত আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে শান্তি সমাবেশের ব্যানার-ফেস্টুন চোখে পড়ে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!