ফুলবাড়ী থানায় মোস্তাফিজার রহমান ওসি..

প্রকাশ: 11 July 2023 । 20:07 | আপডেট: 11 July 2023 । 20:07

আল হেলাল, ফুলবাড়ী করেসপন্ডেন্ট, দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোস্তফিজার রহমান এর দায়িত্বভার গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপর ২টায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে বিদায় অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক মোঃ শাফিকুল ইসলাম, এসআই আরিফুজ্জামান, এসআই রেজাউল কমির, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ফুলবাড়ী পুলিশিং কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি ঈমাম রেজা, যগ্ম সাধারণ সম্পাদক আজগার আলী, প্রচার সম্পাদক মোরসালিন,সদস্য আশরাফুল ইসলামসহ ফুলবাড়ী থানার সকল পুলিশ অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম নিয়মিত বদলির অংশ হিসাবে চট্রগ্রামে বদলি হন। তারস্থলে আজ অফিসার ইনচার্জ হিসাবে মোঃ মোস্তাফিজার রহমান ফুলবাড়ী থানার দায়িত্বভার গ্রহন করেন। তিনি ইতিপূর্বে দিনাজপুর ডিবি‘র ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। পরে তিনি পার্বতীপুর থানায় তদন্ত ওসি হিসাবে দায়িত্বে ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!