মোটরসাইকেল-পিকআপ ভ্যান সংঘর্ষে প্রান গেল..
প্রকাশ: 11 July 2023 । 15:12 | আপডেট: 11 July 2023 । 15:12
বিনয় কর্মকার, গলাচিপা করেসপন্ডেন্ট, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার সকালে গলাচিপা- পটুয়াখালীর সড়কের চর সুহুরী তালতলা আবাসনের সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রায়হান ঢালী (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
এ সময় আহত হয়েছে তার ভাই মেহেদী ঢালী (১৮)। গুরুতর আহত মেহেদীকে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গোলখালী ইউনিয়নের চর বাদুরা গ্রামের নিজাম ঢালীর মাদ্রাসায় পড়ুয়া দুই ছেলে মঙ্গলবার সকালে ঢাকা যাওয়ার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিল। পথমধ্যে উপজেলার সুহুরী তালতলা আবাসনের সামনে পটুয়াখালী থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই রায়হান মারা যায়।
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন বলেন,ঘটনাস্তল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে তিনি জানান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.