১২ বছর পর সিরিয়া সফরে..

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ । ১৩:৪২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ । ১৩:৪২

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১২ বছর পর সিরিয়া সফরে গেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। মঙ্গলবার (১৮ এপ্রিল) তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিন বিকেলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সৌদি আরব সফরের কয়েক দিন পর এ খবর এলো। প্রিন্স ফয়সালকে বিমানবন্দরে স্বাগত জানান প্রেসিডেন্সি বিষয়ক মন্ত্রী মনসুর আজম।

সফরের সময় রিয়াদ এবং দামেস্ক—উভয়ই তাদের মধ্যে কনস্যুলার পরিষেবা এবং ফ্লাইট পুনরায় চালু করতে সম্মত হয়।

রিয়াদ ২০১১ সালে দামেস্ক থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে এবং বাশার আল-আসাদ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। গণতন্ত্রপন্থী বিক্ষোভে মারাত্মক দমনপীড়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, কায়রোভিত্তিক আরব লীগে সিরিয়ার সদস্য পদ পুনঃপ্রবর্তনের সম্ভাব্য প্রতিবেদনের মধ্যে সিরিয়ার সরকার সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি আরবদেশের সঙ্গে সরকারি সফর এবং যোগাযোগ বিনিময় করতে শুরু করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!