ডিম মটরশুঁটির তরকারি

প্রকাশ: ৯ জুলাই ২০২৩ । ১৯:০০ | আপডেট: ৯ জুলাই ২০২৩ । ১৯:১১

অনলাইন ডেস্ক

উপকরনঃ

  • ডিম -৪ টা (ভাল করে সিদ্ধ করে কুচি করে নিতে হবে)
  • মটরশুঁটি – ১/২ কাপ
  • টমেটোকুচি- ২টা
  • পেঁয়াজকুচি – ১ টা মাঝারি আকারের
  • কাঁচামরিচ- ৩ টা(মাঝখানে চিরে নিন)
  • লাল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
  • জিরা গুঁড়া -১/২ চা চামচ
  • গরম মসলা গুঁড়া – ১/২ চা চামচ
  • আদা বাটা – ১ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • এলাচ – ২ টা
  • দারচিনি- ২ টা
  • তেজপাতা – ১ টা
  • তেল -আনুমানিক ৩ টেবিল চামচ
  • লবন – ৩/৪ চা চামচ বা স্বাদমত

প্রণালীঃ

  • পাত্রে তেল গরম করে আস্ত গরম মসলাগুলো দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করুন। তারপর পেঁয়াজকুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
  • এবার লবন ও একে একে বাকি সব মসলা দিয়ে ১ মিনিট মত নাড়ুন। তারপর টমেটো ও মটরশুঁটি দিয়ে নাড়ুন।
  • ১/২ কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে দিন। পানি কমে তেল ভেসে উঠলে কুচানো সিদ্ধ ডিম দিয়ে সাবধানে নেড়ে দিন। ৩-৪ মিনিট মাঝারি আঁচে রান্না করে চুলা বন্ধ করে দিন।
  • গরম গরম ভাত, রুটি বা পরটার সাথে পরিবেশন করুন ডিম মটরশুঁটির তরকারি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!