মির্জাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত খালেদা..

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬ । ১৯:৫৬ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ । ১৯:৫৬

মোঃ নেছার উদ্দিন রিপন,মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মির্জাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৫ জানুয়ারী) মাগরিব নামাজ বাদ প্রেসক্লাব কার্য্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েল, সাধারন সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদ, সিনিয়র সহ -সভাপতি উত্তম গোলদার, সহ সভাপতি কামরুজ্জামান বাঁধন, যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমান লিপন ও কার্যনির্বাহী সদস্য মোঃ ইলিয়াস হোসাইনসহ প্রেসক্লাবের সংবাদকর্মীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মির্জাগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি মীর মাসুম বিল্লাহ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!