প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত..

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬ । ১৮:২৯ | আপডেট: ২ জানুয়ারি ২০২৬ । ১৮:২৯

মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর মির্জাগঞ্জে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০২ জানুয়ারী) আসর নামাজ বাদ উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়ন পরিষদ (চরখালী) সংলগ্ন মাঠে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আইউব খান। প্রয়াত বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের স্মৃতিচারন করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক আলী মুন্সী।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক গোলাম কবির খান বাদশা, উপজেলা কৃষক দলের আহবায়ক আতাহার আলী খন্দকার ও মোঃ আজম খান প্রমূখ।

দোয়া পরিচালনা করেন চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবদুল মালেক।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল ও কৃষকদলের নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও একই সময়ে কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লতিফ মৃধার উদ্যোগে কাকড়াবুনিয়া বাজারে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!