কলাপাড়ায় সাংবাদিক ভজহরি কুন্ডুর মৃত্যু..
প্রকাশ: ৬ জুলাই ২০২৩ । ১৯:৪৭ | আপডেট: ৬ জুলাই ২০২৩ । ১৯:৪৭
রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী
দক্ষিন উপকূলের সাড়া জাগানো সাংবাদিক প্রয়াত ভজহরি কুন্ডু’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত ৮টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সভার শুরুতে প্রয়াত সাংবাদিক ভজহরি কুন্ডুর বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টুর সঞ্চালনায় প্রথিতযশা সাংবাদিক প্রয়াত ভজহরি কুন্ডুর স্মৃতি বিজড়িত কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, অমল মুখার্জি, নেছার উদ্দিন আহমেদ টিপু , মো. শরিফুল হক শাহিন, গোফরান পলাশ, জসিম পারভেজ প্রমূখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.