মির্জাগঞ্জের চৈতা দরবার শরীফের পীর..
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ । ১৬:১৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ । ১৬:১৫
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এর পিতা পটুয়াখালীর মির্জাগঞ্জের চৈতা দরবার শরীফের পীর, চৈতা নেছারিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রতিষ্ঠাতা,সাবেক অধ্যক্ষ ও মাধবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ খান শনিবার(২২ নভেম্বর) রাত দেড় টায় ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ ও অসংখ্য গুণগ্রাহী ও অনুসারী রেখে গেছেন।
রবিবার (২৩ নভেম্বর) কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে কাকরাইলে সকাল ৭টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং আসট নামাজ বাদ উপজেলার মির্জাগঞ্জ উপজেলার চৈতা নেছারিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ হয়। তিনি তার জীবদ্দশায় উপজেলার চৈতার প্রত্যন্ত অঞ্চলের নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ফাজিল ডিগ্রী মাদ্রাসা এবং এমপিওভুক্ত আলিয়া মাদ্রাসা। তিনি একদিকে একজন প্রখ্যাত আলেমেদ্বীন, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনেক পাঠ্য তার হাতে লেখা। চৈতা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে কর্মরত অবস্থায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের বোর্ড অফ গভর্নর ছিলেন। সাংগঠনিকভাবে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর কেন্দ্রিয় নায়েবে আমির, মজলিসের সুরের স্পিকার ছিলেন। বেসরকারি শিক্ষকদের তদানীন্তন একক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ছিলেন। সর্বশেষ চৈতা নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে অবসরের পর নিজ ইউনিয়ন ১ নং মাধবখালী ইউনিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.