বরগুনা-১: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী খলিলুর..
প্রকাশ: 2 July 2023 । 20:30 | আপডেট: 2 July 2023 । 20:30
মোহাম্মদ হাইরাজ তালতলী করেসপন্ডেন্ট বরগুনা
বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান তালতলীতে জনসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।
রবিবার(০২ জুলাই) দুপুরে তালতলীর বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে জনসংযোগ ও মতবিনিময় সভা করেন।
মতবিনিময়কালে কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবং দেশের অব্যাহত উন্নয়ন ও বরগুনা সদর-আমতলী-তালতলী সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে নিবেদিত থেকে কাজ করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।
এছাড়া দারিদ্র্য, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গঠনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রধান দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বরগুনা-১(বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনিরুজ্জামান জোমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শুক্কুর এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্য রাখেন- জেলা শ্রমিকলীগের আহবায়ক হালিম মোল্লা, জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদ মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন বেপারী,বরগুনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন মোল্লা, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা, তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, ছাত্রলীগ নেতা রইসুল আলম সাদ্দাম বেপারীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.