কয়লা নিয়ে পায়রা বন্দরে আরও..

প্রকাশ: ২ জুলাই ২০২৩ । ১৩:৫০ | আপডেট: ২ জুলাই ২০২৩ । ১৩:৫০

স্টাফ করেসপন্ডেন্ট:-

পায়রা বন্দরে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের আরও একটি বিদেশি জাহাজ। রোববার (২ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।

বন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। বর্তমানে পানামার পতাকাবাহী জাহাজটি ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। ইনার অ্যাংকোরেজে পৌঁছানোর পর লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে।

গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়।

এর আগে ৫ জুন কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!