লঘুচাপের প্রভাবে উপকূলে টানা বর্ষন,..

প্রকাশ: 26 June 2023 । 22:52 | আপডেট: 26 June 2023 । 22:52

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় টানা ও ভারী বর্ষন হচ্ছে। সোমবার বিকেল পর্যন্ত কলাপাড়ায় সর্বোচ্চ ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে ভোগান্তিতে পড়েছে  নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন।

এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী অব্যাহত রয়েছে। তাই উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রাসহ সব সমূদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছ।

আলীপুর-কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন ম্লোা জানান, মহিপুর শিব্বারিয়া নদীতে সমুদ্রে মাছধরা অনেক ট্রলার আশ্রয় নিয়েছে, বাকীরাও ধীরে ধীরে কিনারে আসতেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!