কালকিনিতে নিজের পোষা সাপের ছোবলে..

প্রকাশ: ২৩ জুন ২০২৩ । ২০:৪২ | আপডেট: ২৩ জুন ২০২৩ । ২০:৪২

রাজু আহম্মেদ, কালকিনি করেসপন্ডেন্ট, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে নিজের পোষা বিষাক্ত সাপের ছোবলে আলী আকবর(৫০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। নিহত ওঝা উপজেলার কয়ারিয়া এলাকার ছৈয়দ সরদারের ছেলে।
শুক্রবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়েছে বলে একাধিক সুত্র জানায়। নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, ওঝা মোঃ আলী আকবর দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বিষাক্ত জাতি সাপ পুষে আসছিলেন। উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে সাপে কামড় দিলে তিনি শরীর থেকে বিষ নামানোর চিকিৎসা করতেন। তিনি এ ওই সাপ দিয়ে ঝাড়-ফুক দিয়ে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু শুক্রবার দুপুরে আলী আকবর ওই সাপগুলোকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে খাচা থেকে বের করেন। এসময় একটি জাতি সাপ হঠাৎ করে তার শরীরের উপর ছোবল দেয়। এতে করে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে সাপের বিষ ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়লে তিনি মাড়া যান।
এ ব্যাপারে কয়ারিয়া ইউপি আ.লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান মন্টু জানান, আমাদের ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আলী আকবর ওঝা তার পোষা সাপের দংশনে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন মাদারীপুরসহ আশেপাশের জেলাগুলোতে সাপে কাটা রোগীদের চিকিৎসা করে আসছিলেন। এলাকায় তিনি আলী আকবর ওঝা নামেই বেশি পরিচিত। তাকে সাপে কামড় দেয়ার পর পরিস্থিতি খারাপের দিকে গেলে বরিশাল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে জেনেছি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, আমরা পরে শুনেছি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!