পায়রা বন্দরে ভিড়েছে তাপ বিদ্যুৎ..
প্রকাশ: ২৩ জুন ২০২৩ । ১৮:১৬ | আপডেট: ২৩ জুন ২০২৩ । ১৮:১৬
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী
কলাপাড়ায় ১৩২০ মেঘাওর্য়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪১,২০৭ মেট্রিক কয়লা নিয়ে বন্দরে এসেছে এমভি অ্যাথেনা নামের একটি মাদার ভ্যাসেল।
শুক্রবার ভোর রাতের দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের ইনার এ্যাংকরেজে এসে পৌচেছে।
জাহাজটির দৈর্ঘ্য ২০০ মিটার ও প্রস্থ ৩২ মিটার। ইতিমধ্যে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
আগামীকাল রাতে এ কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এর আগে কয়লা সংকটে গত ০৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমতে পারে জানান কতৃপক্ষ।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান বলেন, প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপপন বন্দর থেকে ছেড়ে আসে। শুক্রবার ভোর রাতে এটি বন্দরের বহিনোঙ্গরে এসে পৌছালে আমাদের পাইন ইনার এ্যাংকোরেজে নিয়ে আসে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার জানায়, সকাল থেকেই লাইটার জাহাজের মাধ্যমে আমাদের কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে। বিকেলের দিকে এসব লাইটার জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌছাতে পারে। আশা করছি এ কয়লা দিয়ে আগামীকাল রাত থেকেই বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.