কলাপাড়ায় ভোর রাতে সামুদ্রিক প্রজাতির..

প্রকাশ: 23 June 2023 । 14:37 | আপডেট: 23 June 2023 । 14:37

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

কলাপাড়ায় সামুদ্রিক প্রজাতির ৩০ মন ছোট মাছ আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে শেখ কামাল সেতুর টোল প্লাজা থেকে একটি ট্রাকসহ এসব মাছ আটক করা হয়। এরপর বেলা সাড়ে এগারোটার দিকে বঙ্গবন্ধু কলোনির বাসিন্দারের মধ্যে এসব মাছ বিতরন করা হয়। এসময় মাছ পরিবহনের দায়ে ছাত্তার (৩৫) নামের এক লাইনম্যানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ জরিমান আদায় করেন। মাছ বিতরন কালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও থানা পুলিশের সদস্যরা।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। আটককৃত মাছের মধ্যে বেশিরভাগই সামুদ্রিক ছোট ছুরি ও গাবের আটি মাছ রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!