ভাঙ্গুড়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথোযাত্রা..
প্রকাশ: 20 June 2023 । 21:42 | আপডেট: 20 June 2023 । 21:42
মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুরা করেসপন্ডেন্ট,পাবনা
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা রথোযাত্রা উদযাপন কমিটির আয়োজনে সনাতন ধর্মাম্বল্মীদের অন্যতম ধর্মীয় মহাউৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথোযাত্রা উৎসব যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
এ দিবসটি যথাযোগ্য উদযাপনের লক্ষ্য মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণমেন্দা শ্রী শ্রী কালীমন্দির চত্বরে উপজেলা রথোযাত্রা উদযাপন কমিটির সভাপতি শ্রী নীরেন্দ্রনাথ গুণ-সুবলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী রনজিত কুমার হালদারের পরিচালনায় দিবসের আলোকে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্র দে,সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র ব্যানার্জী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মলয় কুমার দেব, সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায়, সাধারণ সম্পাদক ও দক্ষিণ মেন্দা কালীমন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সূত্রধর, পৌর হিন্দু-বৌদ্ধ -খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার রায়, সাধারণ সম্পাদক রনজিত কুমার হালদার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজ কুমার দত্ত, উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র চন্দ,নকুল কুমার দত্ত প্রমূখ বক্তব্য দেন।
দুপুরে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও শুভাদ্র রানীর পুজা অর্চনা, অঞ্জলী প্রদান অনুষ্ঠিত হয়। উপস্থিত নারী-পুরুষ ভক্তবৃন্দের মিলন মেলা কঁপালে আবীর বিনিময় ও সেয়ানে-সেয়ানে মিলন অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজার মহাপ্রসাদ ভক্তদের মধ্য বিতরণ করা হয়। সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ মেন্দা শ্রী শ্রী কালীবাড়ি মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশি ধরে শত-শত নারী-পুরুষ মিলে জগন্নাথ দেবের জয়ধব্বনি ও উলুধব্বনি দিয়ে ভাঙ্গুড়া বাজার চৌ-রাস্তা হয়ে কলেজ পাড়ার ফুটব্রীজ দিয়ে সরকারী হাজী জামাল উদ্দিন কলেজ হয়ে উপজেলা রোড দিয়ে ভদ্রপাড়া শ্রী শ্রী কালীমন্দিরে মাসীর বাড়ীতে গিয়ে রথোউৎসবের মিলন মেলা ভঙ্গ হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.