রাঙ্গাবালীতে ৫লক্ষ ৭০ হাজার টাকার..

প্রকাশ: 19 June 2023 । 21:26 | আপডেট: 19 June 2023 । 21:26

মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী করসপন্ডেন্ট (পটুয়াখালী)

সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য পটুুয়াখালী রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্টগার্ড এর সহোযোগিতায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচলনা করে বড়বাইশদিয়া ইউনিয়ানের দারচিরা নদী ( তুলাতলি লঞ্চ ঘাট) এলাকায় ১০টি বেহুন্দি জাল ও ৭ টি চর ঘেরা জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।যার আনুমানিক মূল্য ৫লক্ষ ৭০ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আলী আহমেদ আকন্দ , মেরিন ফিশারিজ অফিসার এস এম শাহাদাত হোসেন এবং অত্র দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহম্মেদ আকন্দ বলেন,যে সমস্ত জাল মৎস্য প্রজাতিকে ধ্বংস করে তা কোন ভাবেই নদীতে থাকতে দেয়া হবে না।আমি ভবিষ্যৎ এর কথা চিন্তা করে, মৎস্য সম্পদকে বাঁচিয়ে রাখার লক্ষে এ অভিজান চালিয়ে যাবো।কোন প্রকার মৎস্য সম্পদকে ধ্বংস করতে দেয়া হবে না।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!