সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে..
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ । ১৯:২৬ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ । ১৯:২৬
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব গোলাম রহমান, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়াসহ সোহরাব হোসেন।
এসময় বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদ মুক্ত হলেও সাংবাদিকরা এখনো এদেশে নিরাপদ নয়। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের উপর আঘাত করা। তাই এই হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তারা। এছাড়া খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেন সাংবাদিকরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.