বামনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব..

প্রকাশ: 12 August 2025 । 14:26 | আপডেট: 12 August 2025 । 14:26

মোঃ শাকিল আহমেদ বামনা করেসপন্ডেন্ট, বরগুনা :-

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় জাতীয় যুব দিবস-২০২৫ পালিত হয়েছে ।

আজ মঙ্গলবার (১২ আগস্ট ) সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে একটি বর্ণাঢ্য যুব র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খায়রুল আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাহমুল হাসিব, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা জামায়াত ইসলামি আমীর হাফেজ মাওলানা সাইদুুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন মোল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে যুবক-যুবতীদের মাঝে প্রশিক্ষণ ভাতা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!