ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল..
প্রকাশ: ১৮ জুন ২০২৩ । ২২:০২ | আপডেট: ১৮ জুন ২০২৩ । ২২:০২
মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুরা করেসপন্ডেন্ট,পাবনা
পাবনার ভাঙ্গুড়ায় অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
রোববার (১৮ জুন) বিকেলে উপজেলা পরিষদ খেলার মাঠে ফাইনাল ম্যাচে মন্ডতোষ ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভাঙ্গুড়া ইউনিয়ন।
এতে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, টুর্নামেন্টের সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, মন্ডতোষ ইউপি চেয়ারম্যান আফসার আলী,
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন সাইফুল ইসলাম, হেদায়েতুল্লাহ, আব্দুল হামিদ ও বিএম ছানাউল্লাহ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্বে ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন ও ফিরোজ মাহমুদ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.